ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৮:৫৮:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
`সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

দেশে ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২২ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় ১ জন মারা গেছে। আগের দিন এই ভাইরাসে ২ জন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার জানানো হয়, করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৩৬ শতাংশ। বুধবার করোনা শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৮ শতাংশ। আজ কমে হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। 

আজ ৪ হাজার ১৭৪ জনের নমুনায় নতুন করে ২৪৩ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩০০ জন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৭ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭০ জন। শনাক্তের হার ৫ দশমিক ৪৪ শতাংশ।